কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ও মাদকের কোনো স্থান নেই : এম এ কাইয়ুম

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ও মাদকের কোনো স্থান নেই এবং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাড্ডা হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’

এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বর্তমান যুগে শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা বিশ্ব প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’

বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। পাশাপাশি শিক্ষার উন্নয়নে অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

বক্তব্যের শেষে বাড্ডা হাইস্কুলের বিভিন্ন শ্রেণির উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন তিনি। এ সময় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X