কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাউশি ভেঙে হচ্ছে পৃথক অধিদপ্তর, নাম কী?

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

শিক্ষা প্রশাসনে একটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের অন্যতম বৃহৎ সরকারি দপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) ভেঙে দুটি পৃথক অধিদপ্তর করা হচ্ছে। একটি হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং অন্যটি ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’। এই যুগান্তকারী সংস্কার প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের কার্যক্রম পৃথক করে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউশির বর্তমান বিশাল কর্মপরিধি একটি একক দপ্তরের পক্ষে সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ছিল বলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিবকে (সরকারি মাধ্যমিক শাখা) আহ্বায়ক এবং একই বিভাগের উপসচিব/সিনিয়র সহকারী সচিবকে (সরকারি মাধ্যমিক-১) সদস্য-সচিব করে গঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির প্রধান কাজ গুলো হলো, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুসরণ করে নবগঠিত দুটি অধিদপ্তরের সুনির্দিষ্ট কার্যতালিকা তৈরি করা। দুটি অধিদপ্তরের জন্য পৃথক সাংগঠনিক কাঠামো ও জনবল বণ্টনের রূপরেখা প্রস্তুত করা। নতুন অধিদপ্তর দুটির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের তালিকা নির্ধারণ করা।

কমিটিতে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের উপসচিব পদমর্যাদার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া মাউশির বর্তমান উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) এবং সহকারী পরিচালককেও (বাজেট) কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X