বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টোটা’র নতুন চমক

টোটা রায় চৌধুরী I ছবি: সংগৃহীত
টোটা রায় চৌধুরী I ছবি: সংগৃহীত

অ্যাকশন আর টানটান উত্তেজনার সঙ্গেই হাজির হলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী। এবার তাকে দেখা যাবে একজন সৎ ও আদর্শবান পুলিশ অফিসারের ভূমিকায়, যিনি আইন ও ন্যায়ের পথে অটল। এরই মধ্যে পরিচালক রাজা চন্দের পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘পুলিশ’-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে, যা এরই মধ্যে দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শহরের এক বড় মাফিয়া, যে না ভয় পায় কোনো পুলিশকে, না ভয় পায় কোনো ক্ষমতাকে। কিন্তু এই মাফিয়া কি পারবে তার রাজত্ব চালিয়ে যেতে? ছবিতে অভিনেতা টোটা রায় চৌধুরীকে দেখা যাবে ইন্সপেক্টর রণদ্বীপ রায় নামের চরিত্রে। যে কাউকে ভয় পায় না। অন্যদিকে, অভিনেতা আর. কে. সিং কে দেখা যাবে দেবী দাস চৌধুরী চরিত্রে। একে অপরের মুখোমুখি আর টানটান অ্যাকশন দৃশ্যে দেখা দিয়েছে ছবির ট্রেলার জুড়ে।

এই সিনেমাতে বেশ কয়েকটি গান রয়েছে। আগামী ২১ নভেম্বর ‘ইকুইনক্স ফিল্ম সিটি’ ও ‘প্রার্থনা মুভিজ’-এর ব্যানারে প্রযোজক ঝুমা পাল ও স্বপ্না সিংয়ের প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি৷

আসন্ন চলচ্চিত্রটি নিয়ে টোটা বলেন, ‘আমি এর আগে একাধিকবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। তবে আমার একটাই শর্ত ছিল, আমি কখনো দুর্নীতিগ্রস্ত বা নেতিবাচক পুলিশের চরিত্রে অভিনয় করব না। কারণ, আমি খুব কাছ থেকে পুলিশদের কাজ দেখেছি। আজকের সময়ে সবাই শুধু নেতিবাচক দিকগুলোই তুলে ধরেন, কিন্তু ইতিবাচক মানুষগুলোও তো আছে! ভাবুন তো, যদি একদিন পুলিশ কাজ করা বন্ধ করে দেন, তাহলে সমাজটা কেমন হবে?’

এদিকে টোটার সহঅভিনেতা আর. কে. সিং ছবি প্রসঙ্গে বলেন, ‘এই ছবিতে টোটা রায় চৌধুরীর সঙ্গে কাজ করার দারুণ ভালো অভিজ্ঞতা হলো। যেমন ভালো অভিনেতা, তেমন ভালো মানুষ। ছবিতে টানটান উত্তেজনা রয়েছে। এমন বহু দৃশ্যে রয়েছে, যেগুলো দর্শকদের খুব পছন্দ হবে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X