ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে শিক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনার কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনার লক্ষ্যে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এই অটোমেশনের আওতায় শিক্ষকরা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের নির্ধারিত কোর্সসমূহ, পাঠদান ও পরীক্ষা কার্যক্রম দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

এছাড়া, শিক্ষার্থীরা তাদের নিজস্ব ড্যাশবোর্ডের মাধ্যমে ক্লাসে উপস্থিতি, নির্ধারিত সেমিস্টার বা বর্ষের কোর্সসমূহ, ক্লাসে উপস্থিতি, বিভিন্ন পরীক্ষার ফলাফল এবং ক্লাস সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে পারবেন। এসব কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেল।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাহার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। এসময় অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কার্যক্রম অটোমেশনের আওতায় আনার লক্ষ্যে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ থেকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অনুষদে এই কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষকরা পাঠদান ও পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক হবে এবং সঠিক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। এসব অটোমেশন সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে, সামগ্রিক ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X