খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৬:০৯ এএম
অনলাইন সংস্করণ

খুবিতে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ঘূর্ণিঝড় রিমাল এর কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৭ মে) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ আন্দোলন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা ঘূর্ণিঝড় রিমাল এর কারণে পরীক্ষা স্থগিত করে সময়সূচি পুনঃনির্ধারণের দাবি জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বিশ্ববিদ্যালয়ের হলে এবং বাহিরে কোথাও বিদ্যুৎ ছিল না। গতকাল থেকে মোবাইল-ল্যাপটপে চার্জ নাই। হল রোডের অনেক বাসায় পানি উঠেছে প্রবল ঝড়বৃষ্টির মাঝে কেউ পড়াশোনা করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ বাগেরহাট-সাতক্ষীরা অঞ্চলের, সেখানে তাদের বাড়িঘর, পরিবার পরিজন পানিতে ডুবে আছে। এতে অনেক শিক্ষার্থী মানসিক চাপে আছে। এই অবস্থায় তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না।

তারা আরও বলেন, শুধুমাত্র ঝড়ের দিন পরীক্ষা বন্ধ থাকবে কিন্তু ঝড়ের পরেরদিন বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার পরই পরীক্ষা নেওয়া খুবই অযৌক্তিক। এই প্রতিকূল পরিবেশ বিবেচনা করে আইন ডিসিপ্লিনের পরীক্ষা স্থগিত করলে তাদের চাপ সৃষ্টি করে পরীক্ষা নিতে বাধ্য করে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, আগামীকাল পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে। আজকে যেহেতু ১০ নম্বর মহাবিপদ সংকেত ছিল বিধায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামীকাল আবহাওয়ার পূর্বাভাস ভালো রয়েছে তাই পরীক্ষার ডেট যেভাবে আছে সেভাবেই হবে, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১০

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১২

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৩

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৪

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৫

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৭

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৯

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

২০
X