কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সানি লিওনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে

বলিউড অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত

টাকা নিয়ে কাজ না করায় বলিউডের দুই অভিনেত্রী আমিশা প্যাটেল ও সানি লিওনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, মেসার্স এডি ফিল্মসের প্রযোজক হরেশ প্যাটেল এবং মেসার্স সৌন্দর্য প্রোডাকশনের বিনোদ বচ্চন আমিশা প্যাটেল ও সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, বিনোদ বচ্চন প্রায় ২১ লাখ রুপি পাবেন সানি লিওনের কাছে। কারণ, তিনি একটি ছবির জন্য তার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে কাজটি করেননি। অন্যদিকে হরেশ প্যাটেল ১.২ কোটি রুপি পাবেন আমিশা প্যাটেলের কাছে।

প্রযোজকদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমিশা ও সানিকে ২৫ জুলাই ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সালিশি ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে বলা হয়েছিল; কিন্তু দুই অভিনেত্রীর কেউই সেদিন উপস্থিত হননি। তাই ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন আমিশা ও সানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন বলেছে, ‘আমিশা প্যাটেলকে সাত দিনের মধ্যে এডি ফিল্মসের সব বকেয়া পরিশোধ করে দিতে হবে। নির্দেশ না মানলে সালিশি ট্রাইব্যুনাল কঠিন ব্যবস্থা নেবে।’

অন্যদিকে সানি লিওনকে দেওয়া নোটিশে সভার তারিখ থেকে সাত দিনের মধ্যে মেসার্স সৌন্দর্য প্রোডাকশনের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে তার বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেবে সালিশি ট্রাইব্যুনাল।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সানি লিওনের সিনেমা ‘রঙ্গিলা’ ও ‘বীরমাদেবী’। এ ছাড়া আলোচনায় রয়েছে অভিনেত্রীর ‘কেনেডি’।

অন্যদিকে আগামী ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আমিশা প্যাটেলের ছবি ‘গদর ২’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X