বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য হিনা খানের প্রার্থনা

বলিউড অভিনেত্রী হিনা খান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী হিনা খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও মডেল হিনা খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। নিয়মিত নিতে হচ্ছে তাকে চিকিৎসাও। তবে বসে নেই তিনি। কাজ করছেন সমাজমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে ক্যানসার আক্রান্তদের মনের জোর বাড়াচ্ছেন। এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন হিনা খান। খবর : ইন্ডিয়া টুডে

‘অল আইজ অন হিন্দুজ ইন বাংলাদেশ’—এই ছবি শেয়ার করে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন সমাজমাধ্যমে। হিনাও রয়েছেন সেই তালিকায়। ছবিটি শেয়ার করে ক্যাপশনে হিনা লিখেছেন, ‘নিরীহ যে কোনো মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু। যে কোনো ধর্ম, জাতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য। কোনো সম্প্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। যেটা ভুল, সেটাকে ভুলই বলব।’

এরপর বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলেন হিনা। তিনি আরও লিখেছেন, ‘সারা বিশ্বে যেসব মানুষ অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই আমি সমব্যথী। আমি মানবতাকেই সবার আগে রাখি। প্রার্থনা করুন, বাংলাদেশে হিন্দুসহ অন্য সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন। মানবিকতা বজায় রাখুন।’

সামাজিক যোগযোগমাধ্যম এক্সে হিনার এমন মন্তব্য অনেকেরই নজরে এসেছে। ভারতীয় একাধিক গণমাধ্যম তার এমন মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১০

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১১

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১২

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৪

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৭

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৮

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০
X