বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মা হলেন ইলিয়ানা, বাবার নাম অজানা

অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি : সংগৃহীত

মা হয়েছেন ‘বারফি’ খ্যাত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। চলতি মাসের ১ তারিখে তার কোলে এসেছে পুত্রসন্তান। ৫ আগস্ট রাতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলের ছবি শেয়ার করে খবরটি দিয়েছেন অভিনেত্রী।

ইলিয়ানা বলেন, ‘আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়ে আমরা কতটা খুশি, তা কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। মনটা ভরে গেছে।’

ছবির সঙ্গে ছেলের নামও প্রকাশ করেছেন ইলিয়ানা। নাম রেখেছেন ‘কোয়া ফিনিক্স ডোলান’। ভক্তদের ধারণা জীবনসঙ্গীর সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রেখেছেন অভিনেত্রী। কিন্তু সেটা নিশ্চিত নয়। কেননা, লাইফ পার্টনারকে এখনও পরিচয় করিয়ে দেননি অভিনেত্রী ইলিয়ানা।

আরও পড়ুন : মাদক চক্রের খপ্পরে বলিউড নায়িকা!

অনেক দিন ধরেই ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। ২০১৯ সালে সম্পর্ক ভাঙে তাদের। এরপর ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিন লরেন্ট মিশেলের সঙ্গে তার প্রেম গড়ে ওঠার কথা শোনা যায়। তবে সে বিষয়ে কখনও মন্তব্য করেননি তারা।

গত এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন অভিনেত্রী ইলিয়ানা। তখন নেটিজেনদের অনেকেই কটাক্ষ করছিলেন তাকে। সন্তানের বাবা কে—এই প্রশ্ন প্রতিনিয়ত শুনতে হতো অভিনেত্রীকে। তাই সন্তানের ছবি পোস্ট করে মন্তব্যের ঘর সীমাবদ্ধ করে রেখেছেন তিনি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X