বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কুকুর হত্যার বিরুদ্ধে জাহ্নবীর কড়া বার্তা

জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত
জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে মরক্কো সরকারের রাস্তার ৩০ লাখ কুকুর হত্যার পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্পেন ও পর্তুগালের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হিসেবে মরক্কো এই সিদ্ধান্ত নিয়েছে বলে সিএনএন স্পোর্টস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

পশু কল্যাণ সংস্থাগুলোর দাবি, পর্যটকদের কাছে দেশটিকে পরিচ্ছন্ন দেখানোর লক্ষ্যে এই গণনিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রাণী অধিকার সংগঠন ও পশুপ্রেমীরা প্রতিবাদে ফুঁসে উঠেছে।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও। বলিউডের এই অভিনেত্রী নিজেও একজন পশুপ্রেমী। নৃশংস এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন তিনিও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘এটা সত্যি হতে পারে না। রাস্তার পশুদের পুনর্বাসনের উপায় রয়েছে। ওদের সবাইকে মেরে ফেলাই যদি সমাধান হয়, তাহলে সেটা তো স্পষ্টতই অপরাধ।’

জাহ্নবীর পোস্ট প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই তার অবস্থানের প্রশংসা করছেন।

জাহ্নবী কাপুরের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছ। এ মাসে তার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরম সুন্দরী’ সিনেমাটি। রোমান্টিক ড্রামা ধাঁচে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২০ আগস্ট। এটি পরিচালনা করেছেন তুষার জলোটা এবং প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। এতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, যা এই জুটির প্রথম সিনেমা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X