বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির দিনেই পাইরেসির শিকার রজনীকান্তের ‘কুলি’

রজনীকান্ত। ছবি : সংগৃহীত
রজনীকান্ত। ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন অ্যাকশন-ড্রামা ‘কুলি’ মুক্তির দিনেই পাইরেসির কবলে পড়ল। ১৪ আগস্ট সকালে প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ছবির এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। দুপুর গড়াতেই টেলিগ্রাম চ্যানেলসহ অসংখ্য থার্ড পার্টি ওয়েবসাইটে পুরো সিনেমাটি ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম জানায়, মুক্তির কিছুক্ষণের মধ্যেই ‘কুলি ফ্রি ডাউনলোড’ সার্চ টার্মটি সার্চ ইঞ্জিনে ট্রেন্ডিং হতে থাকে। কুখ্যাত পাইরেসি সাইট তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদাসহ আরও অনেক সাইটে ছবিটি ৪৮০পি, ৭২০পি ও ১০৮০পি কোয়ালিটিতে ডাউনলোডের জন্য উপলব্ধ হয়ে যায়। এরপর অল্প সময়েই এসব লিঙ্ক সোশ্যাল মিডিয়া ও বড় বড় টেলিগ্রাম চ্যানেলে ভাইরাল হয়।

এই ঘটনা ছবির প্রথম দিনের বক্স অফিস আয়কে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে। রজনীকান্ত ভক্ত এবং ছবির নির্মাতারা নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন— ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি সিনেমার আয় ক্ষতিগ্রস্ত করে।’

‘কুলি’ পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক লোকেশ কঙ্গরাজ। রজনীকান্তের সঙ্গে এই ছবিতে আছেন নাগার্জুন, আমির খান ও শ্রুতি হাসান। অ্যাকশন, ড্রামা ও তারকাবহুল কাস্টের কারণে মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনায় ছিল ছবিটি।

তবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাইরেসির আঘাত শিল্পী ও প্রযোজকদের জন্য বড় ধাক্কা হয়ে এলো। এখন দেখার বিষয়— অনলাইন ফাঁসের ধাক্কা সামলে রজনীর ‘কুলি’ বক্স অফিসে কতটা বাজিমাত করতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X