বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মা হলেন গওহর খান

আবারও মা হলেন গওহর খান

বৈশ্বিক মহামারি করোনার সময়ে প্রেমের সূত্রপাত বলিউড অভিনেত্রী গওহর খানের। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে লকডাউন শিথিল হতেই বিয়ে করেন। ২০২৩ সালের ১১ মে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন গওহর। সন্তানের নাম রাখেন জেহান।

আবারও মা হয়েছেন অভিনেত্রী। বিষয়টি যৌথ বিবৃতির মাধ্যমে ঘোষণা করেছেন এই দম্পতি। গত ১ সেপ্টেম্বর, দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন গওহর খান।

গওহর-জায়েদের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। জেহান অত্যন্ত আনন্দের সঙ্গে তার রাজত্ব ভাগ করে নিতে পেরে খুশি। কারণ তার নতুন ছোট ভাই ১ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি। আমরা কৃতজ্ঞ।’

কীভাবে হয়েছিল গওহর ও জায়েদের প্রেম? করোনার সময় মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান। সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বলে রাখা ভালো, বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। তবে বিয়ের ক্ষেত্রে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে। তাদের প্রেমকাহিনী ও বিয়ে বিনোদন জগতে বেশ সাড়া ফেলেছিল।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ এই সুন্দরীর।

গওহরের ব্যক্তিগতজীবন নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের সম্পর্কে জড়ান। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X