কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক কি স্মার্টফোনের সব ছবি গোপনে দেখে, অপশন বন্ধের উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখে ফেসবুক। এ জন্য গোপনে ফেসবুক অ্যাপের প্রাইভেসি সেটিংসে থাকা ‘ক্যামেরা রোল শেয়ারিং সাজেশনস’ অপশনটি গোপনে চালু করার অভিযোগ উঠেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে।

অনেকেরই অভিযোগ, অনুমতি দেওয়া না হলেও ফেসবুক অ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে দেখা যায় ক্যামেরা রোল শেয়ারিং সাজেশনস অপশনটি গোপনে চালু রয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের তথ্যমতে, ফেসবুক অ্যাপে হঠাৎ একটি নোটিশ দেখা যায়। ওই নোটিশে ব্যবহারকারীদের ক্যামেরা রোলের সব ছবি দেখার অনুমতি দিতে বলা হয়, যাতে মেটা এআই ছবিগুলো থেকে ‘ক্রিয়েটিভ আইডিয়া’ সাজিয়ে দিতে পারে।

ম্যাশেবল আরও জানায়, এই অনুমতি দিলে মেটা এআইয়ের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি সংরক্ষণ ও ব্যবহার করার অধিকার পায়। ফেসবুক অ্যাপের প্রাইভেসি সেটিংসে এ-সংক্রান্ত দুটি টগল রয়েছে। একটি টগল চালু করলে ফেসবুক ব্যবহারকারীর ক্যামেরা রোল থেকে ছবি দেখার পরামর্শ দিয়ে থাকে। আরেকটি টগল চালু থাকলে মেটা এআই ছবি সম্পাদনা ও কিউরেট করার সুযোগ পায়।

মেটার বিরুদ্ধে অভিযোগ, অনেক ব্যবহারকারী কোনো নোটিশ না পেলেও এই সেটিংসগুলোর অন্তত একটি বাই ডিফল্ট চালু হয়েছিল।

তবে এই অভিযোগের বিষয়ে মেটা জানিয়েছে, সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চাইলে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির দাবি, এআই সাজেশন কেবল ব্যবহারকারীর জন্যই দৃশ্যমান। ফলে ছবিগুলোর তথ্য অন্য কেউ জানতে পারেন না।

যেভাবে বন্ধ করবেন ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন

ব্যবহারকারী চাইলে সহজেই ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন সুবিধা বন্ধ করতে পারবেন। এ জন্য প্রথমে ফেসবুক অ্যাপের ডান পাশে থাকা মেনু আইকন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যেতে হবে। এরপর স্ক্রল করে সেটিংস অপশনে ট্যাপ করে ‘প্রেফারেন্স’ অপশন খুঁজতে হবে। এবার নিচে থাকা ‘ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন’ ট্যাপ করার পর ‘গেট ক্যামেরা রোল সাজেশন হোয়েন ইউ আর ব্রাউজিং ফেসবুক’ অপশনটির পাশে থাকা টগল বন্ধ করতে হবে।

সূত্র : ম্যাশেবল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X