শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে একটি আলোচিত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে একটি আলোচিত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে একটি আলোচিত হত্যা মামলার ১৫ বছর পর ১ আসামির মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এসময় আদালতে ১ জন আসামি উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক। মামলা থেকে খালাস পেয়েছেন ছয়জন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার আফসার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত(৪৩)। খালাস পেয়েছেন আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। বিচার চলাকালীন যারা মারা গেছেন, আবুল হাসেম ও শওকত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে ভিপি সোহেলের নেতৃত্বে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে গুলি ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের পিতা জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলা পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজাতে পাঠায়।

পরে আসামিরা ২০১৫ সালের ১৪ মে জেল থেকে জামিনে বের হয়ে বাদী জালাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ভিপি সোহেলকে প্রধান করে জালাল উদ্দিনের স্ত্রী বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করেন। একই বছরের ১৯ জুন ভিপি সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, নজরুল ইসলাম বাবু হত্যা মামলার ২৬ জন আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আর ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। বিচার চলাকালে দুজন আসামির মৃত্যু হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X