বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে কার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রণবীর?

রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রণবীর কাপুরের জন্মদিনে যেন হইচই পড়ে গেল বলিপাড়ায়। ৪৩-এ পা দেওয়া এই তারকা উপচে পড়া ভালোবাসা আর দামি উপহারে ভরে উঠলেন দিনভর। কিন্তু সবকিছুর মাঝে সবার নজর কেড়ে নিল এক বিশেষ উপহার ৪৩টি চুমু। হ্যাঁ, ঠিকই পড়ছেন প্রতিটি বছর বয়সের জন্য এক একটি চুম্বন। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে কে সেই সৌভাগ্যবতী, যিনি রণবীরকে দিলেন এই অভিনব জন্মদিনের উপহার?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার দুর্দান্ত এক সময় কাটিয়েছেন তিনি। এ বিষয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) রণবীর বলেন, ‘আমি জন্মদিনে মা, আলিয়া ও রাহার সঙ্গে ছিলাম। এর চেয়ে ভাল কি-ই বা চাইতে পারতাম জন্মদিনে!’ স্ত্রী আলিয়ার একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, বাবার জন্য কেক সাজাচ্ছে মেয়ে।

অভিনেতা আরও বলেন, ‘রাহা বলেছিল আমাকে ৪৩টা চুমু দেবে। সেটাই করেছে। সঙ্গে হাতে লেখা চিঠি।’ তিন বছর বয়স হতে চলল রাহার। বাবাকে চিঠিতে সে লেখে, ‘তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।’ রাহা ছোটবেলা থেকেই বাবার ভক্ত।

যতবারই তার ছবি প্রকাশ্যে এসেছে, কখনও বাবার সঙ্গে খেলতে, কখনও আবার বাবার কোলে বসে আদর খেতে দেখা গিয়েছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X