বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

আরিয়ানের সিরিজে অভিনয় করে বিপাকে রণবীর কাপুর

আরিয়ান খান ও রণবীর কাপুর  । ছবি : সংগৃহীত
আরিয়ান খান ও রণবীর কাপুর । ছবি : সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ রণবীর কাপুরের ভেপিং দৃশ্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টি এবার পৌঁছে গেছে আইনের দরজায়। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশে মুম্বাই পুলিশের কাছে রণবীর, প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়। তবু এই দৃশ্য কীভাবে সেন্সর ছাড়পত্র পেল, মূলত তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সাধারণত ধূমপানের দৃশ্য প্রচারে সতর্কীকরণ বার্তা দিতে হয়, কিন্তু এখানে তা দেখা যায়নি।

মানবাধিকার কমিশনের দাবি, এ ধরনের দৃশ্য তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে।

এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগপত্রে বলা হয়েছে, একটি দৃশ্যে রণবীর কাপুরকে ‘কোনও বিধিবদ্ধ সতর্কীকরণ’ ছাড়াই পর্দায় ই-সিগারেট ব্যবহার করতে দেখা যাচ্ছে। তাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি লিখে মানবাধিকার কমিশনের তরফে এই ধরনের কনটেন্ট নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। কারণ, এটি তরুণ প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে।

এদিকে আরিয়ান খানের পরিচালনায় তৈরি এই সিরিজে একাধিক বলিউড তারকা অতিথি অর্থাৎ ক্যামিও চরিত্রে আছেন। রণবীর কাপুর ছাড়াও রয়েছেন রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি ও আরশাদ ওয়ারসি। সিরিজটিতে ভারতের মাদকবিরোধী সংস্থা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে নিয়েও পরোক্ষ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আবার এদিকে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদপান ছেড়ে দিয়েছেন। তাই সিরিজে তার ভেপিং দৃশ্য দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X