স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে বোলিং করতে নেমে প্রতিপক্ষকে ১৪৭ রানে থামিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের সামনে লক্ষ্য ১৪৮ রান।

টস হেরে আগে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেছিল আফগানিস্তান। দুই ওপেনার সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারালেও তুলতে পেরেছিলেন মাত্র ৩৫ রান। অষ্টম ওভারে রিশাদ হোসেনের ওভারে ভাঙে জুটি। আকাশে তোলা শটে ক্যাচ দিয়ে ফেরেন আতাল (১৯ বলে ২৩)।

এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন জাদরান। ধীরগতিতে রান তুললেও শেষ পর্যন্ত ৩৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে নাসুম আহমেদের শিকারে পরিণত হন তিনি। পরের ওভারেই ওয়াফিউল্লাহ তারাখিল (৪ বলে ১) ফেরেন রিশাদের বলে।

দ্বারউইশ রাসুলি কিছুটা প্রতিরোধ গড়লেও (৯ বলে ১৪), তাকেও থামান নাসুম। এরপর শরিফুল ইসলাম বোল্ড করেন বিপজ্জনক হয়ে ওঠা রহমানুল্লাহ গুরবাজকে (২২ বলে ৩০)।

শেষদিকে অভিজ্ঞ মোহাম্মদ নবি (১২ বলে ২০*) ও আজমতউল্লাহ ওমরজাই (১৭ বলে ১৯*) ঝড়ো ব্যাটিং করে আফগানিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

টাইগার বোলারদের মধ্যে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। একটি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হবে সিরিজ। তবে আফগানিস্তান চাইবে এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১১

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১২

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৩

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৪

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৫

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৬

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৭

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৮

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৯

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

২০
X