মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

শিশু রিয়াজুল ইসলাম সাইফ। ছবি : কালবেলা
শিশু রিয়াজুল ইসলাম সাইফ। ছবি : কালবেলা

বয়স এখনো ২ বছর অতিক্রম করেনি। কথা ছিল দুচোখ ভরে বাবা-মাকে দেখবে। দেখবে অজানা অচেনা এই পৃথিবী। কিন্তু ভাগ্য কেড়ে নিয়েছে দেখার দৃষ্টিশক্তি। লাখ লাখ টাকা খরচ করেও বাঁচানো সম্ভব হয়নি একটি চোখ। শঙ্কা কাটেনি অন্যটিরও।

বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রাম পূর্ব মধ্যপাড়ার সাইফুল ইসলামের দেড় বছরের ছেলে রিয়াজুল ইসলাম সাইফের কথা। জন্মের পরই সাইফের একটি চোখের মণি স্বাভাবিক ছিল না। পরবর্তীতে ৬ মাস বয়সে চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন ছেলে রেটিনা ব্লাস্টোমা অর্থাৎ চোখের ক্যানসারে আক্রান্ত।

দেশে চোখের রেটিনা ব্লাস্টোমার চিকিৎসার আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ায় ভারতে চিকিৎসা শুরু হয় শিশু সাইফের। এরপরও কিন্তু একটি চোখ নষ্ট হয়ে যায়। অপারেশনের মাধ্যকে চোখটি ফেলে দেওয়া হয়। এখন অন্য চোখটি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সাইফের বাবা-মা।

বাবা সাইফুল ইসলাম জানান, রেটিনা ব্লাস্টোমা থেকে বাঁচাতে সাইফকে এ পর্যন্ত প্রায় ৮টি কেমোথেরাপি দিতে হয়েছে। আশার আলো দেখা যাচ্ছে। সাইফের একটি চোখের রেটিনা ব্লাস্টোমার প্রায় ৮০-৯০ শতাংশ উন্নতি হয়েছে। সর্বশেষ ধাপে আরও দুটি কেমোথেরাপি দিতে প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। সাইফের ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে ভিটেবাড়ি ছাড়া সব বিক্রি করেছেন তারা। এখন আর চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তাদের। সর্বস্ব শেষ করে সন্তানের চোখের আলো ফোটাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।

সহযোগিতার জন্য যোগাযোগ : সাইফুল ইসলাম ০১৮৮৪-৮০৩৫৬৪ (বিকাশ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X