বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার | ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার | ছবি : সংগৃহীত

উৎসবের মৌসুমে বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। প্রায় ১২ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ লাখ) প্রতারণার অভিযোগে তার মা হানি ইরানির গাড়িচালক এবং এক পেট্রল পাম্পকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর বান্দ্রা থানায় এ মামলা করেন হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া। অভিযোগে বলা হয়েছে, ফারহানের কার্ড ব্যবহার করে হানি ইরানির গাড়িতে জ্বালানি ভরার নামে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিলেন গাড়িচালক নরেশ সিং। তিনি পেট্রল পাম্পে কার্ড সোয়াইপ করতেন, কিন্তু প্রকৃতপক্ষে জ্বালানি ভরতেন না। পরে পাম্পকর্মী অরুণ সিং তাকে নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ ফিরিয়ে দিতেন।

ম্যানেজার দিয়া ভাটিয়া বলেন, রেকর্ড যাচাই করতে গিয়ে সন্দেহ হয়। দেখা যায়, মাত্র ৩৫ লিটার ধারণক্ষমতার গাড়িতে ৬২১ লিটার ডিজেল নেওয়া হয়েছে। তদন্তে আরও জানা যায়, নরেশ সিং ফারহানের তিনটি আলাদা কার্ড ব্যবহার করেছেন এবং এমন গাড়ির জন্যও পেমেন্ট করেছেন, যা সাত বছর আগে বিক্রি হয়ে গেছে।

হানি ইরানি পরে নরেশকে ডেকে জিজ্ঞেস করলে তিনি প্রতারণার কথা স্বীকার করে জানান, ২০২২ সালে ফারহানের সাবেক চালক সন্তোষ কুমারের কাছ থেকে তিনটি কার্ড পান। এরপর থেকেই তিনি এসভি রোডের একটি পাম্পে তেল না ভরেই কার্ড সোয়াইপ করতেন এবং প্রতিবার ১-১.৫ হাজার রুপি বাদ দিয়ে নগদ অর্থ পেতেন।

বান্দ্রা থানার পুলিশ জানায়, অভিযোগটি ভারতীয় দণ্ডবিধির ৩১৮ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৪১৮ (প্রতারণা) ও ৩(৫) ধারায় করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ফারহান আখতার বর্তমানে নতুন ছবি ‘১২০ বাহাদুর’-এর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি কান্তারা : চ্যাপ্টার ১ মুক্তির দিনে কিংবদন্তি লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে এই ছবির দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X