কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

বলিউডের ধনী শিশুশিল্পীর তালিকায় শীর্ষে সারা!

সারা অর্জুন। ছবি : সংগৃহীত
সারা অর্জুন। ছবি : সংগৃহীত

সিনেমা আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে ভারতের ধনী শিশুশিল্পীর তালিকায় সবার ওপরে রয়েছেন সারা অর্জুন। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ প্রতিবেদন অনুসারে, এ শিশুশিল্পীই সবচেয়ে ধনী। মাত্র ২ বছর বয়সেই বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন সারা। এরপর একে একে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়।

মাত্র ৬ বছর বয়সে পুরোদমে কাজ করতে শুরু করেন তিনি। তামিল সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সারা। কাজ করেছেন বলিউডের জনপ্রিয় সালমান খান, ঐশ্বরিয়া রায়ের মতো তারকাদের সঙ্গে।

সারার বাবা রাজ অর্জুনও একজন অভিনেতা। হিন্দি ও দক্ষিণী সিনেমায় বেশি অভিনয় করেন অর্জুন। পারিবারিকভাবে তাই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছে সারা। একজন স্টার কিড হওয়ায় খুব অল্প বয়সেই পা রাখেন শোবিজ অঙ্গনে।

আজও সিনেমা আর বিজ্ঞাপনচিত্রে সমান তালে কাজ করে যাচ্ছেন সারা। এখন তার বয়স ১৭। আর এত অল্প বয়সেই বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে সাড়ে ১০ কোটি রুপির বেশি সম্পদের মালিক এ শিশুশিল্পী।

বাংলাদেশে এ টাকার পরিমাণ প্রায় ১৫ কোটি। ভারতে কোনো শিশু শিল্পীই এত অল্প বয়সে এত বেশি পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি। তাই ভারতের শীর্ষ ধনী শিশুশিল্পীর নামে জ্বলজ্বল করছে সারা অর্জুনের নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X