বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পপিকে হত্যার জন্য খুনি ভাড়া করেছিল পরিবার! 

চিত্রনায়িকা পপি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পপি। ছবি : সংগৃহীত

খুলনার সোনাডাঙ্গায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন মেজবোন ফিরোজা পারভীন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পপি। কয়েক বছর ধরেই আড়ালে ছিলেন ঢাকাই ছবির আলোচিত এ নায়িকা। স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগের পর ফের আলোচনায় আসেন তিনি।

এবার বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ বক্তব্য রেখেছেন পপি। সেখানে তিনি পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমি ২৮ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি। কিন্তু আজকে আমি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করছি। কারণ এতদিন যাদের জন্য (মা-বোন-ভাই) কাজ করেছি তারা সবাই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন।

পপি বলেন, আমি বাবা-মা-ভাইবোনদের অনেক ভালোবাসি। কিন্তু তাদের মাধ্যমে আমি প্রতারিত হয়েছি। আমার সমস্ত অর্থ তারা নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি পরিবারের সদস্যদের নামে ছিল। আমার দেহ ছাড়া সব কিছুই তাদের নামে দিয়েছি।

কাঁদতে কাঁদতে এই নায়িকা বলেন, মানুষের বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন হয়। আমার জানটাই শুধু ছিল। আমি যাদের কোলে পিঠে করে মানুষ করেছি তারা আমাকে খুন করার চেষ্টা করেছিল। আমার আপন ভাইবোন খুন করার জন্য লোক ভাড়া করেছিল।

পপি বলেন, আমার পরিবারের কথা এভাবে বলতে নিজের কাছেই খারাপ লাগছে।

এছাড়া পপি নিজের বোনের বিরুদ্ধে নেশাদ্রব্যর ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন। তার মায়ের সহযোগিতায় বোন অবৈধ ব্যবসা করত। পপির পালিত ভাইও তাকে ও তার বাবাকে মারধর করেন বলে অভিযোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১০

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১১

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১২

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৩

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৪

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৫

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৬

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৭

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৮

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৯

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

২০
X