কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

মিশা সওদাগরকে ‘মারধরের’ ভিডিও ভাইরাল, যা জানা গেল

অভিনেতা মিশা সওদাগর। ছবি : সংগৃহীত
অভিনেতা মিশা সওদাগর। ছবি : সংগৃহীত

গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দাবি করা হয়, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে মারধর করেছে একদল উত্তেজিত জনতা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় মারধরের শিকার হচ্ছেন, আর সেটিকে মিশা সওদাগর বলে প্রচার করা হয়।

এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি। যা দেখে অনেক ভক্ত মনে করেন, মারধরের কারণেই মিশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে বাস্তবতা হলো, ভিডিওটি ভুয়া। ওই ঘটনার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। এটি একটি ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা মাত্র। অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটির পেছনের কারণ সম্পূর্ণ ভিন্ন। হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মিশা সওদাগর। সেখানেই ছবিটি তোলা হয়েছে।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি ভালো আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি- কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X