তৌফিক মেসবাহ
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ শুরুতে দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নজর কাড়লেও এর মাঝেই নেমে এসেছে দুঃসংবাদ। মুক্তির কয়েক দিনের মধ্যেই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়েছে পুরো সিনেমার এইচডি ভার্সন।

সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনসহ সিনেপ্লেক্সের সব শাখায়। প্রতিদিন প্রায় ৪৬টি প্রদর্শনী হচ্ছে। এরই মধ্যে দর্শকের ভালো সাড়া পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন অংশ ফাঁস হতে শুরু করে। শেষ পর্যন্ত পুরো সিনেমাটিই পাইরেটেড হয়ে অনলাইনে দেখা যাচ্ছে। সচেতন দর্শক ও সিনেমাপ্রেমীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, অনেকে প্রযোজনা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফী এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য এখনো দেননি।

তবে ৮ জুন এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার শাকিল বলেছিলেন, “পাইরেসি রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ হলে বসে ভিডিও করে ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো আইডি বা পেজও ব্লক করা হবে।” তিনি আরও জানান, “আমাদের প্রফেশনাল টিম প্রতিনিয়ত মনিটর করছে। যে সব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দেখানো হচ্ছে, সেখান থেকেও যদি পাইরেসি হয়, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।”

সাম্প্রতিক সময়ে সিনেমা পাইরেসির ঘটনা বেড়ে গেছে। গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটিও মুক্তির সপ্তাহখানেকের মধ্যে অনলাইনে ফাঁস হয়ে যায়। সেই ঘটনায় চার কোটি টাকার ক্ষতির দাবি করেন প্রযোজক শাহরিন আক্তার। কিন্তু এখনো পুলিশ পাইরেসির পেছনের কাউকে শনাক্ত করতে পারেনি। ‘তাণ্ডব’-এর পাইরেসি নিয়েও একই পরিণতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, “এ ধরনের ঘটনা প্রেক্ষাগৃহমুখী দর্শক কমিয়ে দেয়, প্রযোজক-পরিচালকদের ঝুঁকি নিতে নিরুৎসাহিত করে।” চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, পাইরেসি ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ ও আইনের কার্যকর প্রয়োগ জরুরি। নইলে দেশের চলচ্চিত্রশিল্পের টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে।

তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন : শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ, আফরান নিশোসহ একঝাঁক তারকা। পরিচালনায় রায়হান রাফী, প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ-প্রযোজনায় চরকি ও সহযোগিতায় দীপ্ত টিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X