বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে নিয়ে পরীর সমুদ্র বিলাস

পরীমণি । ছবি : সংগৃহীত
পরীমণি । ছবি : সংগৃহীত

সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে সেসব কষ্ট ফেলে এসে আবারও আনন্দের রঙে রাঙিয়েছেন নিজের দিনগুলো। সুস্থ হয়ে তিনি এবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রের টানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে সঙ্গে নিয়ে সমুদ্রের ধারে সি বাইক চালানোর একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। খোলা চুল, চোখে চশমা, মুখে প্রশান্তির হাসি- সব মিলিয়ে যেন নতুন উদ্দীপনায় ভরপুর এক পরী। শেয়ারকৃত সেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার বাজান খুশি।

অভিনেত্রীর এই প্রাণবন্ত রূপ দেখে ভক্ত-অনুরাগীরা যেমন খুশি হয়েছেন, তেমনি মা-ছেলের সেই দুষ্টুমিমাখা মুহূর্তগুলো দেখে আবেগে ভেসেছেন অনেকেই।

শুধু অভিনেত্রী নন, একজন মমতাময়ী মা হিসেবেও পরীমণি বরাবরই নেটদুনিয়ায় প্রশংসিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। একঝলক সুস্থতা, একরাশ ভালোবাসা আর জীবনের প্রতি নতুন করে ধরা দেওয়া উদ্যম সবই যেন ধরা পড়েছে সেই ভিডিওতে।

প্রসঙ্গত, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণরত এক যুদ্ধ বিমান দুর্ঘটনা হলে সেখানে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়। যেটা দেখে পরীমণি নিজের ভেতরের সেই তীব্র মানসিক ধাক্কা সামলাতে না পেরে প্যানিক অ্যাটাকের শিকার হন। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে রাজধানীর এক হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১০

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১১

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১২

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৩

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৪

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৬

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৭

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৮

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৯

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

২০
X