মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন দুপুরে ভাতের সঙ্গে কাঁচামরিচ খেলে কী ঘটে শরীরে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি খাবারের টেবিলে ভাতের সঙ্গে কাঁচামরিচ যেন এক অনিবার্য সঙ্গী। অনেকে আবার প্রতিদিন দুপুরের খাবারে একেবারে অভ্যাসবশত কাঁচামরিচ চিবিয়ে খান। কিন্তু কখনো কি ভেবেছেন, প্রতিদিন কাঁচামরিচ খাওয়ার ফলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে?

বিশেষজ্ঞরা বলছেন, কাঁচামরিচে রয়েছে নানা পুষ্টিগুণ। একদিকে যেমন এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, অন্যদিকে বেশি খেলে আবার উল্টো ক্ষতিও হতে পারে।

কাঁচামরিচ খাওয়ার উপকারিতা

গৃহিণী ও ফুড ব্লগার মঞ্জু মিত্তল জানিয়েছেন, প্রতিদিন দুপুরে বা যে কোনো একবেলা খাবারের সঙ্গে একটি কাঁচামরিচ খাওয়া ত্বক পরিষ্কার রাখতে, হজম শক্তি বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

যাদের জন্য খাওয়া উচিত নয়

অ্যাপোলো স্পেকট্রা মুম্বাইয়ের পুষ্টিবিদ ফাওজিয়া আনসারি বলেন, কাঁচামরিচে রয়েছে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। কিন্তু এর মধ্যে থাকা ‘ক্যাপসাইসিন’ নামের উপাদান অতিরিক্ত খেলে পাকস্থলীর আস্তরণে জ্বালাভাব, অ্যাসিডিটি ও হার্টবার্নের মতো সমস্যার সৃষ্টি করতে পারে। যাদের সংবেদনশীল পেট, এসিড রিফ্লাক্স বা আলসারের সমস্যা আছে, তাদের জন্য প্রতিদিন কাঁচামরিচ খাওয়া একেবারেই উপযুক্ত নয়।

তিনি আরও জানান, কাঁচামরিচের ঝাল মুখ, গলা ও হজমতন্ত্রে জ্বালাভাব সৃষ্টি করতে পারে। এমনকি অতিরিক্ত খেলে ডায়রিয়া, পেটব্যথা কিংবা ক্র্যাম্পও হতে পারে। গবেষণায় এখনো প্রমাণ মেলেনি যে, কাঁচামরিচ সরাসরি ত্বক পরিষ্কার করে।

প্রতিদিন কতটুকু খাবেন?

ফাওজিয়া আনসারির পরামর্শ হলো, যদি কাঁচামরিচ খেতে চান, তবে এক বেলায় একটির বেশি খাবেন না। আর সম্ভব হলে হালকা সবুজ রঙের কাঁচামরিচ বেছে নিন, কারণ এগুলো তুলনামূলক কম ঝাল। সুষম খাবার গ্রহণ করাই ভালো স্বাস্থ্যের মূল চাবিকাঠি। তাই দীর্ঘমেয়াদে অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলাই শ্রেয়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X