বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

এফডিসি থেকে খোয়া গেল ফারিণের আইফোন

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

অভিনেত্রী তাসনিয়া ফারিণের আইফোন ১৪ প্রো হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অভিনেত্রীর ফোন হারানোর ঘটনা ঘটেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।’

এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশগ্রহণ করেছিলেন ফারিণ। সিরিজ সংশ্লিষ্টরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অভিনেত্রী ফারিণ। তখন প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে ফারিণ জানিয়েছেন।

সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ দেখেন সেই প্রোডাকশন বয় সেজে থাকা লোকটি নেই। সেইসঙ্গে তার আইফোন ১৪ প্রোও নেই। এরপরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্থার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১০

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১১

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৩

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৪

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১৫

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১৭

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

২০
X