বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে শুটিংয়ের অনুমতি পেয়েছে ‘কবি’

ইধিকা পাল ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
ইধিকা পাল ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত

‘কবি’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ। এতে কলকাতার নায়িকা ইধিকা পাল তার সহশিল্পী হবেন বলে শোনা যাচ্ছে। ইধিকা জানিয়েছেন, প্রস্তাব পেলেও তিনি এ সিনেমায় এখনো চুক্তিবদ্ধ হননি। তবে চিত্রনাট্য পড়ছেন। নায়িকা চূড়ান্ত না হলেও ভারতে শুটিংয়ের অনুমতি মিলেছে ‘কবি’ চলচ্চিত্রের।

সিনেমার কিছু অংশের শুটিং কলকাতায় হবে বলে জানা গেছে। ৮ নভেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে ভারতে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ও শরিফুল রাজ ছাড়াও এই চলচ্চিত্রের জন্য শর্তসাপেক্ষে ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন প্রযোজক শামীম আহমেদ, চিত্রনাট্যকার আখতার ফেরদৌস, চিত্রগ্রাহক সন্দীপ রায় এবং প্রধান সহকারী পরিচালক মামুনুর রশিদ।

শর্তে রয়েছে, ভারত যাওয়া তারিখ থেকে পরের ২১ দিন সিনেমার শুটিং করা যাবে। বিদেশে শুটিংয়ের সময় কোনো বিদেশি কলাকুশলী এই ছবিতে অংশগ্রহণ করতে পারবেন না। বিদেশি শিল্পী নিতে হলে মন্ত্রণালয় থেকে আগেই অনুমতি নিতে হবে, নয়তো সিনেমাটি সেন্সরের জন্য বিবেচিত হবে না।

সংবাদমাধ্যমে নির্মাতা কল্লোল বলেন, ‘চলচ্চিত্রটির কিছু অংশের শুটিংয়ের জন্য ভারতে যাওয়ার আবেদন করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে। এখনো শুটিংয়ের তারিখ চূড়ান্ত নয়। তবে চলতি মাসেই সিনেমার শুটিংয়ে ভারতে যাচ্ছি আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X