বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সামিরাকে জড়িয়ে কে এই তরুণ?

শাফি নাবিলের সঙ্গে সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
শাফি নাবিলের সঙ্গে সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। বিনোদনপ্রেমীদের সন্দেহ—কারো সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। অবশ্য নিজে থেকেও নানা সময় প্রেমের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। বিষয়টি এতদিন ঘোলাটে ছিল। তবে সামিরা ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিও পোস্ট করার পর তা অনেকটাই পরিষ্কার হয়েছে। এমনটাই বলছেন নেটিজেনরা।

সামিরার পোস্টে দেখা গেছে, এক তরুণ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে বসে আছেন সামিরা। এরপর ধীরে ধীরে তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দি করেন তিনি। মন্তব্যের ঘরে অভিনেত্রী মেঘলা মুক্তা অভিনন্দন জানিয়েছেন তাকে। জবাবে ভালোবাসার ইমোজি দিয়েছেন মাহি। এটিকেই সম্পর্কের স্বীকারোক্তি হিসেবে দেখছেন নেটনাগরিকরা।

অভিনন্দনে ভেসে গেছে মাহির ভিডিও ও ছবির মন্তব্যের ঘর। মাহির সঙ্গে থাকা তরুণের নাম শাফি নাবিল বলে জানা গেছে। এর আগেও নাবিলের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন সামিরা। অভিনেত্রীর আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সাল থেকে শোবিজে কাজ শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় সামিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X