কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে মার্কিন অভিনেতার যাবজ্জীবন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধর্ষণের অভিযোগে মার্কিন তারকা ড্যানি মাস্টারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ রায় দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত।

ড্যানি মাস্টারসনের বিরুদ্ধে তিন নারী ধর্ষণের অভিযোগ দায়ের করে। ২০০৩ সালে ড্যানি তার হলিউড হিলসের বাড়িতে ডেকে নিয়ে ২৩ বছর বয়সী এক নারীক ধর্ষণ করেন। খবর বিবিসির।

এ ছাড়া ওই বছরে একই বাড়িতে ২৮ বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেন ড্যানি।

২০০১ সালেও ২৩ বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেছিলেন ড্যানি। এই নারী ড্যানির সাবেক প্রেমিকা। গত মে মাসের শুনানিতে দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু ড্যানির প্রাক্তন প্রেমিকার অভিযোগ প্রমাণিত হয়নি।

দুই নারীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ড্যানিকে দোষী সাব্যস্ত করা হয়।

গত বৃহস্পতিবার এ মামলার রায় দেন বিচারক শার্লাইন ওমেডো। জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্যাট সেভেন্টিস শো’-এর অভিনেতা ড্যানি মাস্টারসন তিন নারীর অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১১ সালে অভিনেত্রী বিজো ফিলিপসকে বিয়ে করেন ড্যানি। বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন বিজো। রায় শোনানোর সময়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘দ্যাট সেভেন্টিস শো’-তে অভিনয় করেন ড্যানি। ২০১৬ সাল থেকে ‘দ্য রাঞ্চ’ সিরিজে দেখা যায় তাকে। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

বিচারক শার্লাইন ওমেডো এদিন ড্যানি মাস্টারসনকে উদ্দেশ করে বলেন, মিস্টার মাস্টারসন আপনি এখানে ভিকটিম নন। ২০ বছর আগে আপনার কর্মকাণ্ড অন্যের কণ্ঠ ও পছন্দ কেড়ে নিয়েছে। ২০ বছর আগে আপনি অপরাধ করেছেন, যার কারণে আজ আপনি এখানে।

সাজা শুনানোর সময়ে অভিযোগকারী তিন নারী বিচারককে উদ্দেশ্য করে বলেন, ড্যানি আমাদের জীবন শেষ করে দিয়েছে। তাকে এমন সাজা দিন, যাতে তার জীবন কারাগারেই শেষ হয়।

ড্যানি মাস্টারসনের আইনজীবী শন হোলি এই রায়ে সন্তুষ্ট নন। তার টিম আপিল করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১০

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১১

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১২

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৪

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৫

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৬

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৭

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৮

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৯

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X