বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১১:৩৮ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিআইপি গ্যালারিতে বসে মেসিবাহিনীর জয় দেখলেন জায়েদ খান

জায়েদ খান। ছবি : সংগৃহীত
জায়েদ খান। ছবি : সংগৃহীত

মাঠে বসে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আর্জেন্টিনা ফুটবল টিমের ভক্ত তিনি। মাঠ থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়ক। আর্জেন্টিনার প্রতি নিজ আবেগ মাঠ থেকেই কালবেলার কাছে প্রকাশ করেছেন জায়েদ খান।

বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল। গ্যালারিতে হাজির ছিলেন জায়েদ। সেখান থেকে তিনি জানান, ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই আর্জেন্টিনার বড় ফ্যান তিনি। ম্যারাডোনার ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে তার।

জায়েদ বলেন, আর্জেন্টিনা আমার জন্য এক আবেগের নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

ফেসবুকে পোস্ট করা ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে জায়েদকে। ওই ম্যাচে কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X