বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ 

ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ 
ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ 

দেশীয় শোবিজের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ভারতীতের ‘প্রতীক্ষা’নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তার। কিন্তু ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না ফারিণে।

সিনেমায় টালিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার। আসছে নভেম্বর মাসে ‘প্রতীক্ষা’র শুটিংয়ের যেতে সিনেমার টিম। এর আগে চলতি মাস থেকেই শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব। ভিসার কারণেই সিনেমাটি করা হচ্ছে না ফারিণের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেন সিনেমাটি নির্মাণ করবেন। কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমার সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এ ব্যাপারে ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না। ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছি। এই সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’

এর আগে কলকাতার ‘পাত্রী চাই’ আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে।

বলে রাখা ভালো, অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১১

নেইমার ভক্তদের জন্য সুখবর

১২

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৩

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৪

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৫

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৬

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৭

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৮

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৯

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

২০
X