বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল : মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কয়েক দিন ধরেই তার এবং নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়। এবার অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি সবাইকে জানালেন। গাঁটছড়া বেঁধেছেন ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে।

মেহজাবীন ও রাজীবের বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। এরপর নিজেই আজ (২৪ ফেব্রুয়ারি) বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন। এরপর আবেগঘন এক স্ট্যাটাসে মেহজাবীন লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল- একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে, যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মিলালাম এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরোও তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম- এই হলো সেই মানুষ।’

ছবি এবং তার এমন স্ট্যাটাস মুহূর্তেই নজন কাড়ে তার ভক্তদের। এরপর সহকর্মী এবং ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে থাকেন তিনি।

এর আগে ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ সম্পন্ন হয় তাদের। জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। আজ ২৪ ফেব্রুয়ারি হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে মেহজাবীন জানান ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X