বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে না করেই মা হচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী

অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না। ছবি : সংগৃহীত

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না এবার জীবনে নতুন এক অধ্যায় শুরু করছেন। ৪০ বছর বয়সী, এখনো অবিবাহিত এই অভিনেত্রী আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন। খবর: নিউজ এইটিন।

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজের ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ভাবনা। লেখেন, ‘নতুন অধ্যায়, নতুন ছন্দ। কখনো ভাবিনি এমনটা বলব—আমি মা হতে চলেছি। যমজ সন্তান আসছে, আমি কৃতজ্ঞ।’

এই বয়সে এবং অবিবাহিত অবস্থায় মা হওয়া সহজ ছিল না বলে জানান তিনি। অনেক আইভিএফ ক্লিনিক তাকে ফিরিয়ে দেয়। অবশেষে চিকিৎসক সুষমার সহায়তায় প্রথম প্রচেষ্টাতেই সফল হন তিনি।

পরিবারের সমর্থনের কথাও জানিয়েছেন ভাবনা। বলেন, ‘বাবা, ভাই-বোনেরা ভালোবাসা দিয়ে পাশে থেকেছে। কেউ কেউ প্রশ্ন তুললেও আমি জানতাম—আমি প্রস্তুত।’

সন্তানদের পিতৃপরিচয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘তাদের বাবা থাকবে না—এটা ঠিক। কিন্তু ভালোবাসা, সংস্কৃতি আর আত্মবিশ্বাসে বেড়ে উঠবে তারা।’

মা হওয়ার এই সিদ্ধান্ত প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এটা কোনো বিদ্রোহ নয়; বরং নিজের সত্যকে সম্মান করার সিদ্ধান্ত। যদি আমার গল্প একজন নারীকেও অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X