কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৫:৪২ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, নির্বাচন হলে বিএনপি আল্লাহর রহমতে দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে ক্ষমতায় আসবে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী চক্রান্ত করে এই দেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসেবে দাঁড়িয়েছে তাদের অর্থবিত্ত সবকিছু আছে। লুটপাটের মাধ্যমে হোক আর মধ্যপ্রাচ্যের টাকা এনে হোক—এই দেশে অনেক প্রতিষ্ঠান দখল করে তারা শক্তিশালী হয়েছে। তারা টাকাপয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যে কোনোভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে এসেছে। সারা দেশের এসি ল্যান্ড থেকে ইউএনও, ওসি-ডিসি যা আছে ওপরের সচিব পর্যন্ত সব প্রশাসন তারা দখল করেছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ব্যাংক, ইনস্যুরেন্স কম্পানি, শেয়ার মার্কেট, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন সবকিছু দখল করেছে। তারা এখন মনে করছে আমরা আনঅফিসিয়াল ক্ষমতায় আছি। কিন্তু অফিসিয়ালি ক্ষমতায় আমরা জীবনে যেতে পারব না। কারণ ভোটের গোনায় আমরা আগে ছিলাম ৭ শতাংশ এখন গেলে আরও ১ শতাংশ কমবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায় একমাত্র বিএনপিকে ধ্বংস করে। কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়। কাজেই তারা বিএনপিকে ধ্বংস করতে চায় এবং ধ্বংস করার জন্য প্রথমে এই ছেলেরাই আস্তে আস্তে স্লোগান দিল।

এ সময় পিআর পদ্ধতি নিয়ে এই বিএনপি নেতা বলেন, পিআর পদ্ধতিতে ভোটের জন্য উঠেপড়ে লেগেছে কিছু দল। পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ বোঝে না। পৃথিবীর ২-৩টা দেশ ছাড়া কোথাও পিআর পদ্ধতি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X