কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অরুণার রহস্যময় পোস্ট যে দিকে ইঙ্গিত দেয়

অরুণা বিশ্বাস। ছবি : সংগৃহীত
অরুণা বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাসের এক ফেসবুক পোস্ট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অরুণা আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে কোনো সহকর্মীকে কটাক্ষ করেই এ পোস্ট করেছেন, বলছেন কেউ কেউ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এ নায়িকা, মাঝেমধ্যেই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন। যদিও রহস্যময় এ পোস্টে কাকে ইঙ্গিত করেছেন তা পরিষ্কার নয়। এ নিয়ে তার কমেন্ট বক্সে ঝড় তুলেছেন ভক্তরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অরুণা। শুধু তাই নয়, অভিনেত্রীর ওই পোস্টের সুরে সম্মতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমও।

যা রয়েছে অভিনেত্রীর পোস্টে:

যার পারিবারিক শিক্ষা নাই, যার বাবার সরকারি টাকা চুরির দায়ে চাকরি চলে যায়, যার নিজের পরিবারের সাথে সম্পর্ক ভালো না, যাদের সাথে কাজ করে তাদের কাউকে সে মানুষ মনে করে না। বড় ছোট কোনো জ্ঞান নাই, শুধু পজিশন বোঝে, টাকা দেখে ক্ষমতা দেখে গলে গলে পড়ে, সে যদি কোনো চেয়ার পায় তার অবস্থা কি হবে ভাবেন তো? আর আমাদেরই বা কি হবে?

তার এ পোস্টে অনেকেই জানতে চেয়েছেন কে এই চোর? পাশাপাশি অভিনেতা সেলিম সংশয় প্রকাশ করে লিখেছেন, পেয়েছে নাকি? এর উত্তরও দিয়েছেন অরুণা। সংশয় প্রকাশ করে সেলিমের মন্তব্যে রিপ্লাই দিয়ে অরুণা লিখেছেন, যদি পায়?

এদিকে নেটিজেনদের অনেকেই মনে করছেন অরুণা আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে কোনো সহকর্মীকে নিয়েই হয়তো সংশয় প্রকাশ করেছেন। কিন্তু কাকে নিয়ে এ সংশয় প্রকাশ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X