বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় পটল

‘পটল যখন পরিচালক’ নাটকের দৃশ্যে অভিনেতা আরফান আহমেদ ও অভিনেত্রী লারা লোটাস। সৌজন্য ছবি
‘পটল যখন পরিচালক’ নাটকের দৃশ্যে অভিনেতা আরফান আহমেদ ও অভিনেত্রী লারা লোটাস। সৌজন্য ছবি

‘পটল যখন পরিচালক’ নাটকের গল্পে দেখা যাবে, পটল নামের একজন পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় আসে। কিন্তু টাকার অভাবে তার কিছুই করা হয়ে ওঠেনি। অন্যদিকে মফিজ নামের এক গার্মেন্টস কর্মীর ইচ্ছে অভিনয় করার। একদিন পটলের সঙ্গে মফিজের পরিচয় হয়। পটল মফিজকে দিয়ে গ্রাম থেকে জমি বিক্রি করিয়ে টাকা আনায় নাটক বানানোর জন্য। পটল কারও ফোন কখনো রিসিভ করে না। মোবাইল ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর কল ব্যাক করে তাদের বলে, আমি বিজি ছিলাম প্রডিউসারের সঙ্গে মিটিং নিয়ে।

এরই মধ্যে রিমি নামের একটি মেয়ে পটলের নাটকে অভিনয়ের স্বপ্ন দেখে। বিভিন্নভাবে পটলকে সে পটানোর চেষ্টা করে। পটলও তাকে মিথ্যা কথা বলতে থাকে। এভাবে একটার পর একটা মিথ্যা কথায় বলে চলতে থাকে পটলের জীবন। অবশেষে নাটক বানানোর টাকা দিয়ে রিমিকে বিয়ে করে পটল। একপর্যায়ে মফিজ তার প্রেমিকার মাধ্যমে জানতে পারে পটলের চালাকি কথা। তারপর মফিজ পুলিশ নিয়ে পটলের বাসর ঘরেই হাজির হয়। নানা ঘটনার মধ্য দিয়ে সমাপ্তি হয় এ গল্পের।

ইরানী বিশ্বাসের রচনা ও সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় ‘পটল যখন পরিচালক’ নাটকটিতে অভিনয় করেছেন- আরফান আহমেদ, লারা লোটাস, মো. ইকবাল বাবু, তারিক স্বপন, শফিক খান দিলু, আশা মজিদ রোজী, রহিম সুমন, সেলিম কামাল, হাসান মাহমুদ ও জান্নাতুল ফেরদৌস।

আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটকটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X