বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কণ্ঠ নিয়ে শঙ্কিত তাহসান

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ছবি : সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় নাম তাহসান খান। গান, অভিনয় ও মডেলিং সবকিছুতেই তার সফলতা আকাশচুম্বী। তবে যে গান দিয়ে তার বিনোদন জগতে পরিচিতি আশে। সেই গানই হয়তো আর না গাওয়া হতে পারে এই শিল্পীর। সম্প্রিতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানান তাহসান।

ব্যান্ড সংগীতের মাধ্যমে বিনোদন ইন্ডাস্ট্রিতে তাহসানের পদার্পণ হয়। এরপর মডেলিং ও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কাজ করেন একাধিক জনপ্রিয় নাটকে। তবে গান নিয়েও ছিলেন তিনি সমান ব্যস্ত। এবার সেই গানই হয়তো ছেড়ে দেওয়া লাগতে পারে তার। এক সাক্ষাৎকারে ভক্তদের জন্য এমন দুঃসংবাদটাই দিলেন তিনি।

তাহসান বলেন, ‘আমি সবসময়ই ব্যক্তিজীবন নিয়ে মিডিয়ার সামনে খুব একটি কথা বলতে পছন্দ করি না। তবে আমার দর্শকদের একটি বিষয় জানানো উচিত। বিষয়টি হলো আমার কণ্ঠে একটি সমস্যা হয়েছে। যা অনেকদিনের। এই সমস্যার জন্য আমার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে। অসুস্থতা সবার জীবনেরই একটি অংশ। তেমনই এক অসুস্থতার মধ্য দিয়ে আমি যাচ্ছি। একজন গায়কের জন্য সেই অসুস্থতা যদি তার কণ্ঠে হয়। এর থেকে কষ্টের আর কিছু নেই। গলার ক্ষতি যতটুকু হবার সেটি ইতোমধ্যেই হয়ে গেছে। তবে চেষ্টা করছি ক্ষতির পরিমাণ যেন আর না বেড়ে যায় সেটি প্রতিরোধের। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন দ্রুত এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারি। তা না হলে গান হয়তো ছেড়েই দিতে হবে।’

এর আগে কালবেলার সঙ্গে আলাপ কালে তিনি তার কণ্ঠের সমস্যার কথা জানিয়েছিলেন। বলেছিলেন ২০১৮ সালের দিকে প্রথম কণ্ঠে ব্যাথা অনুভব করেন তাহসান। যার জন্য দেশ ও দেশের বাইরে চিকিৎসাও করাতে হয় তাকে।

এদিকে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাহসানের। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেবেন মিথিলা। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X