মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে, বললেন স্বস্তিকা

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যাকে ঘিরে সমালোচনার শেষ নেই। হরহামেশাই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় বিতর্কিত এই অভিনেত্রীকে।আবারও আলোচনায় এসেছেন তিনি। জড়িয়েছেন নতুন বিতর্কে।

ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি পোস্ট করে বিতর্ক সৃষ্টি করেছেন স্বস্তিকা। হোটেল রুমে তোয়ালে পরে সেলফি তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য।

এসব মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন— ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কি! কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’

এর আগে ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘৪০ বছর বয়সে আমার স্তন যে রকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটি হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনো ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’

অভিনেত্রীর আবেদনময়ী এই ছবি পোস্টের পর থেকেই মন্তব্যের ঝড় পড়ে যায় নেটিজেনদের। যেখানে অনেকেই কুরুচিকর মন্তব্য করেন। কেউ কেউ আবার পরামর্শ দিতেও ভুলেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X