কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফের কলকাতার সিনেমায় মিথিলা

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় জগতে তিনি বরাবরই সফল। সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের কয়েক বছর পর ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন তিনি। এরই মধ্যে ওপার বাংলার বেশকিছু কাজ করেছেন মিথিলা। ফের কলকাতার নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে সিনেমা নির্মাণ করছেন দুলাল দে। এ সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিথিলা। সিনেমাটির গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে কেন্দ্র করে। সিনেমাটিতে আরও অভিনয় করবেন জীতু কমল ও শিলাজিৎ মজুমদার। জিতুর জামাইবাবুর চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ।

পরিচালক দুলাল দে জানিয়েছেন, গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়।

সিনেমাটিতে মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

এদিকে সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়েল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন মিথিলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X