বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে জিৎ-টোটা

টোটা রায় চৌধুরী ও জিৎ । ছবি : সংগৃহীত
টোটা রায় চৌধুরী ও জিৎ । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী ফের বড়পর্দায় নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন। টালিউড থেকে বলিউড সবখানেই সমান তালে কাজ করে দর্শকদের মন জয় করা এই অভিনেতাকে এবার দেখা যাবে টালিউড সুপারস্টার জিতের বিপরীতে। ছবির নাম ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এখানে টোটা রূপ দেবেন এক সাহসী পুলিশ অফিসারের চরিত্রে, যার নাম দুর্গা রায়।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে টোটা জানান, একের পর এক ভালো চরিত্র পাওয়ার জন্য তিনি খুশি। নতুন এই সিনেমা চরিত্র নিয়ে তিনি বললেন, “একজন অভিনেতা হিসেবে আমি সবসময় চিত্রনাট্যকেই প্রাধান্য দিয়েছি। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ গল্পটা পড়ার পরই বুঝেছিলাম, এর মধ্যে সেই দৃঢ়তা ও গভীরতা রয়েছে যা আমি খুঁজছিলাম। আমার চরিত্রটির অনেক স্তর রয়েছে, যেখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য আর সূক্ষ্মতা রয়েছে যা আমাকে সত্যিই আকর্ষণ করেছে’।

তিনি আরও বলেন, ‘আমি সবসময় পরিচালক পথিকৃতের (বসু) কাজ পছন্দ করেছি। এই চলচ্চিত্রটিতে ওনার সঙ্গে কাজ করতে পারছি বলে খুব ভালো লাগছে। এদিকে জিৎ আর আমি বহুদিনের বন্ধু হলেও একসঙ্গে কাজ করা হয়নি। আমি আনন্দিত যে এই ছবি অবশেষে আমাদের প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নিয়ে আসছে।‘

আসন্ন এই সিনেমার গল্প ১৯৬০-এর দশকের কলকাতার পটভূমিতে নির্মিত। ছবির প্রধান চরিত্র অনন্ত একজন রহস্যময় ব্যক্তি, যিনি একজন ডাকাত নাকি একজন বিপ্লবী, সেই চিত্র তুলে ধরবে ছবিটা। স্বাধীনতার পর, সামাজিক দুর্নীতি এবং সাধারণ মানুষের শোষণের দ্বারা হতাশ হয়ে, তিনি বঞ্চিতদের মধ্যে সম্পদ পুনর্বণ্টন করার সিদ্ধান্ত নেন।

ব্যাংক ডাকাতি করা এবং শক্তিশালী ব্যক্তিত্বদের থেকে কী পাওয়া যেতে পারে, সেদিকে নজর দিয়েছিলেন। ইন্সপেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তখন অনন্তের সূক্ষ্ম পরিকল্পনা এবং সামরিক দক্ষতা তাকে এগিয়ে রাখে। পুলিশের কাজ কঠিন হয়ে পড়ে। কিন্তু অনন্ত কেন এমন পদক্ষেপ করলেন?

এর সঙ্গে জড়িয়ে আছে তার অতীত, তার সহকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য প্রতিশোধ নেওয়ার গল্প। শেষে অনন্তের কর্মকাণ্ড ন্যায়বিচার এবং অপরাধের মধ্যে অস্পষ্ট রেখাকে প্রশ্নবিদ্ধ করে।

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক পথিকৃৎ বসুর জানান, তিনি টোটা রায় চৌধুরীর বড় অনুরাগী। নির্মাতা সেই কারণে খুব উচ্ছ্বসিত যে তার ছবিতে টোটা রায় চৌধুরীকে পাবেন। এই ছবিতে টোটার চরিত্রকে অ্যাকশন করতে দেখা যাবে। ছবিটির শুটিং শুরু হবে আর কিছুদিনের মধ্যেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X