বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের শিকার দেব

দেব। ছবি : সংগৃহীত
দেব। ছবি : সংগৃহীত

বর্তমানে আসন্ন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। কিন্তু এরই মধ্যে অভিনেতার সোশ্যাল হ্যান্ডেলে এক ছবি পোস্ট করা নিয়ে ঘটল বিপত্তি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল’ শুরু হয়েছে। এই কার্নিভালে দেব তার পুরো টিম নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারণার ব্যস্ত সময় পার করছেন।

এর মাঝে ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন দেব। ‘রঘু ডাকাত’ সিনেমার একটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক বুক পানিতে চোখ বন্ধ করে হাত জোর করে ‘রঘু ডাকাত’-এর বেশে দাঁড়িয়ে দেব।

আর এই ছবিটি তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পোস্ট করেন। তার আগের রাতে পাঁচ ঘণ্টা টানা প্রবল বৃষ্টির পানি জমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জনজীবন দারুণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেই সময় এই ছবি দেখে নেটিজেনরা নানা ভাবে কটাক্ষ করেন দেবকে।

তার প্রকাশিত সেই ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা কটাক্ষ করে লিখেছেন, ঘাটালের জলে ভেসে উঠল কুমির।’ আর একজন লেখেন, ‘একদম ভালো দিনে পোস্টটা হয়েছে। কলকাতা নামক ভেনিস শহরে গা ভেজালেন রঘু ডাকাত।’

নির্মাতা ধ্রুব ব্যানার্জীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X