বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিসে কত আয় করল ‘রঘু ডাকাত’

‘রঘু ডাকাত’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘রঘু ডাকাত’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

‘ধূমকেতু’র মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমার পর এবার ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিয়েছেন টালিউড সুপারস্টার দেব। শারদীয়ার উৎসবে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজায় মুক্তি পাওয়া এ ছবির সাফল্য নিয়ে সিনে-সমালোচকরা আশাবাদী থাকলেও প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ আয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বক্স অফিসে।

ছয় দিনে সিনেমাটি নিজেদের ঘরে তুলেছে ৩.৮৬ কোটি রুপি। পিরিয়ডিক ড্রামা ঘরানার ব্যবসার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত ৩০ সেপ্টেম্বর মহাষ্ঠমীর দিনে সিনেমাটি বক্স অফিসে আয় করে প্রায় এক কোটি ৭ লাখ রুপি, যা মুক্তির পর একদিনে সর্বোচ্চ।

পূজার আবহে সিনেমার আয়ের লড়াই নতুন কিছু নয়। ‘রঘু ডাকাত’ সিনেমার একদিন আগে মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমা ঘিরে রাজনৈতিক নেতার সঙ্গে দেবের উত্তপ্ত বাক্যবিনিময় কিংবা প্রেক্ষাগৃহে শো হারানোর অভিযোগ— কোনো কিছুই যেন এ সিনেমায় দেবের জয়যাত্রাকে থামাতে পারেনি। বরং মুক্তির পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি।

২০২১ সালে ‘রঘু ডাকাত’ সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে তা আটকে যায়। তবে ২০২৪ সালে দেব অভিনীত ‘খাদান’ ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখে সিনেমাটির কাজ পুনরায় শুরু হয়।

এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ব্যানারে প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ও দেব অধিকারী। পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায় ও ওম সাহানিসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X