মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

দিনদুপুরে টাকাভর্তি ব্যাগ ছিনতাই

কুমিল্লার মেঘনায় ছিনতাইয়ের শিকার আলমগীর হোসেন। ছবি : কালবেলা
কুমিল্লার মেঘনায় ছিনতাইয়ের শিকার আলমগীর হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রকাশ্যে দিনদুপুরে এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকারচর বাজার এলাকায় মেঘনা জেনারেল হাসপাতালের বিপরীত পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাত ৮টার দিকে ভুক্তভোগী আলমগীর মেঘনা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন তার শ্বশুরবাড়ি থেকে পাওনা টাকা নিয়ে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মোমেনসহ (২৮) অজ্ঞাত ৫ থেকে ৭ যুবক ওৎ পেতে তার গতিরোধ করে। এ সময় তারা গালাগাল ও হুমকি দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে আলমগীরকে মারধর করা হয়।

একপর্যায়ে মোমেন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে কপালে কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে ছিনতাইকারীরা তার মোটরসাইকেল থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিল।

পরে আলমগীরের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। ভবিষ্যতে মামলা করলে বাদী ও তার পরিবারকে হত্যা বা ক্ষতি করার হুমকিও দিয়েছেন তারা।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X