কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চিয়া সিডের তেল মাথায় দিলে কী হয়? জানলে চমকে যাবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুল পড়া, খুশকি কিংবা অকালপক্বতার মতো সমস্যা আজকাল অনেকের সঙ্গেই জড়িয়ে গেছে। যত দামি শ্যাম্পু বা কন্ডিশনারই ব্যবহার করুন না কেন, প্রকৃতির সহজ সমাধানের তুলনা হয় না। ধরুন চিয়া সিডের কথাই; ছোট্ট এই বীজ শুধু খাবার নয়, ত্বক ও চুলের যত্নেও হয়ে উঠতে পারে কার্যকরী সঙ্গী। পুষ্টিগুণে ভরপুর চিয়ার তেল এখন কেশচর্চায় আলোচিত উপাদান। কেশ বিশেষজ্ঞদের মতে, শুধু খাওয়া নয়; চিয়া সিডের তেল সরাসরি মাথায় মাখলেও মিলতে পারে দারুণ উপকার।

চুলের জন্য চিয়া কেন উপকারী?

১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর

চিয়া বীজে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি যেমন হৃদ্‌যন্ত্রের জন্য ভালো, তেমনি মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও কার্যকর। চিয়ার তেল মাখলে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ে, ফলে চুল হয় আরও স্বাস্থ্যকর।

২. চুলের গোড়া শক্ত করে

চিয়ায় প্রোটিনের পরিমাণ অনেক বেশি। প্রোটিন চুলের গোড়া মজবুত করতে অপরিহার্য। ফলে ক্ষতিগ্রস্ত, নিষ্প্রাণ চুলও চিয়ার তেলের যত্নে ফিরে পায় স্বাভাবিক ঝলমলে ভাব।

৩. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

চিয়ায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ফ্রি র‌্যাডিক্যাল থেকে চুলকে সুরক্ষা দেয়। ফলে অকালপক্বতা বা চুলের অকাল ধূসর হয়ে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমে।

৪. খুশকি ও সংক্রমণ দূর করে

চিয়ার তেল মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এতে খুশকি কমে, সংক্রমণজনিত অস্বস্তি দূর হয় এবং চুল পড়াও নিয়ন্ত্রণে আসে।

কীভাবে তৈরি করবেন চিয়ার তেল?

চিয়া সিড থেকে তেল নিষ্কাশন করা সহজ কাজ নয়। সাধারণত ঘানিতে বিশেষ প্রক্রিয়ায় এ তেল বের করা হয়, যা ঘরে তৈরি করা কঠিন। তবে বিকল্প হিসেবে নারকেল তেল বা অলিভ অয়েলে চিয়া সিড ফুটিয়ে নেওয়া যেতে পারে। এরপর স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হলে বা হালকা গরম থাকা অবস্থায় সেই তেল মাথায় মাখুন। ৫-১০ মিনিট হালকা হাতে মাসাজ করে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেললে চুল পাবে পুষ্টি ও সজীবতা।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X