কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করল বিএনপি

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিককে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) এক সতর্ক নোটিশ এমএ মালিককে দেওয়া হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বুধবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এমএ মালিক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া সতর্ক নোটিশে এমএ মালিককে উদ্দেশ করে লেখা হয়েছে যে, আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর সময় অসংখ্য লোক সমাগম করেন, যা অপরিণামদর্শী কাজ এবং তাতে জনদুর্ভোগ তীব্রতর হয়। আপনার অবিবেচনাপ্রসূত এই কর্মকাণ্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইতোপূর্বেও আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোক সমাগম ঘটিয়ে বিমানবন্দর এলাকার আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি করেন। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরনের লোক সমাগম সাংগঠনিক নীতির পরিপন্থি, যা দৃষ্টিকটু ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নোটিশে আরও বলা হয়েছে, আপনাকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন লোক সমাগম ঘটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X