কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য : সৈয়দা রিজওয়ানা

বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে। তবে মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি প্রমাণ করে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর অর্থ ও প্রযুক্তিগত সহায়তার কারণে উন্নয়নশীল দেশগুলো ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।

অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১০

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১১

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১২

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৩

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৪

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৫

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৭

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১৮

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১৯

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

২০
X