কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৬:৪৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নি‌য়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন। এ ছাড়াও এ সময়ে হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হ‌য়ে‌ছেন ২০১ জন।

বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্ত‌রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া প্রতি‌বেদ‌নে এসব তথ্য জানা গে‌ছে।

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০১ জ‌নের মধ্যে ১৭৫ জন ঢাকার বা‌সিন্দা এবং ঢাকার বাইরের র‌য়ে‌ছেন ২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮০৬ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে ৬৬৭ জন, আর বাকি ১৩৯ জন ঢাকার বাইরের বি‌ভিন্ন হাসপাতা‌লে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হ‌য়েছেন দুই হাজার ৯৬৮ জন।

প্রসঙ্গত, ২০২২ সালে সারা‌ দে‌শে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে‌ছেন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হ‌য়ে‌ছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X