কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ২১৫৮

মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ১৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ৫৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৮৯৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে এক হাজার ৪৭৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকায় ও সাতজন ঢাকার বাইরে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬৮৩ জন ও ঢাকার বাইরে ৩৯৬ জন।

চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার ৮২২ জন। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন ও ঢাকার বাইরে এক লাখ ৩৩ হাজার ২৪০ জন।

চলতি বছরের এ পর্যন্ত দুই লাখ ১০ হাজার ৫৭২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৯৮৭ জন ও ঢাকার বাইরে এক লাখ ২৬ হাজার ৫৮৫ জন।

বর্তমানে সারা দেশে নয় হাজার ১৭১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৯১২ জন ও ঢাকার বাইরে ছয় হাজার ২৫৯ জন।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৫ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১০

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১১

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১২

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৩

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৪

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৫

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৭

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৮

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৯

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

২০
X