ডা. অরুপ রতন চৌধুরী
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে মাড়ির ক্ষতিসাধন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডায়াবেটিস অনিয়ন্ত্রণে থাকলে সাধারণত পাঁচটা জটিলতা হয়। যেমন চোখের ছানি, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা—যার ফলে পায়ে পচনশীলতা দেখা দেয় এবং হৃদরোগ হয়।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আরেকটি জটিলতার কথা বলছে, যেটা হলো মাড়ির রোগ। এই মাড়ির রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে বেশি হয়। অনেক সময় দেখা যায় যাদের মাড়ির রোগ আছে, প্রদাহ হয় তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে না। ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নিচ্ছেন, ট্যাবলেট নিচ্ছেন, খাদ্য নিয়ন্ত্রণ করছেন, ব্যায়াম করছেন, তারপরেও নিয়ন্ত্রণে নেই, তাহলে মূল রহস্যটা কী? মুখের মধ্যে যে প্রদাহ হয়, ইনফেকশন থাকে সেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে এবং গবেষণায় দেখা গেছে, যখন মাড়ির রোগের চিকিৎসা করা হয় বা মাড়িকে সুস্থ রাখা যায় তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে।

রোগ ও লক্ষণ

মাড়ির যে রোগটি হয় সেটার নাম জিঞ্জিভাইটিস। এর ফলে- • সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত পড়ে • ব্রাশ করলে ও শক্ত খাবার খেলে রক্ত পড়ে • দাঁত নড়ে যায়, মুখে দুর্গন্ধ হয়, পুঁজ বের হয় • আরেকটা হচ্ছে পিরিয়ডোনটাইটিস যেটা মাড়িতে প্রদাহের কারণ। এতে হার্ট পর্যন্ত আক্রান্ত হতে পারে। যদি এই লক্ষণ দেখা দেওয়ার পরেও চিকিৎসা না করে তাহলে জটিলতা বৃদ্ধি পাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করবে।

ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ আপনারা ব্যায়াম করবেন, খাদ্য নিয়ন্ত্রণ করবেন, ওষুধ নেবেন এবং সেই সঙ্গে মুখের যত্নটাও করবেন। • প্রতিবছর দুবার ডেন্টিস্টের কাছে যাবেন, সরকারি হাসপাতালের যে ডেন্টিস্ট বিভাগ আছে সেখানে যেতে পারেন। • মুখ ও দাঁতের পরীক্ষা করাবেন। • যদি প্রদাহ থাকে মাড়ির রোগ থাকে তাহলে সেটার চিকিৎসা করিয়ে নিবেন। তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে আপনার সুবিধা হবে। নতুবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না জটিলতা বৃদ্ধি পাবে। আরেকটি কথা, তামাক পাতা, জর্দা, গুল, মোহিনি ও ধূমপান এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। যারা নিয়মিত তামাক পাতা, জর্দা, গুল, মোহিনি ও ধূমপান করেন তাদের কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না বরং আরও বেশি জটিলতা সৃষ্টি করে। ফলে হৃদরোগসহ অন্যান্য জটিলতা ১০০ গুণে বেড়ে যায়।

(ডা. অরুপ রতন চৌধুরী, দন্ত রোগ বিশেষজ্ঞ, বারডেম)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X