বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাঠ্যপুস্তকে জুবিন গার্গের জীবনী

জুবিন গার্গ। ছবি সংগৃহীত
জুবিন গার্গ। ছবি সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে তার জীবনী আসামের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে আসাম বিদ্যালয় শিক্ষা পরিষদ। জুবিনের বাসভবন কাহিলিপাড়ায় এ ঘোষণা দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্য ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়, জুবিন গার্গের জীবনী আধুনিক ভারতীয় ভাষা (এমআইএল) পাঠ্যক্রমে ১৪টি প্রধান ভারতীয় ভাষায় অন্তর্ভুক্ত করা হবে। এতে সারা দেশের শিক্ষার্থীরা তার জীবন, শিল্পীসত্তা ও মানবতার দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

এ সময় শ্রদ্ধা জানাতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ও তাদের সেন্টার ফর পারফরমিং আর্টস অ্যান্ড কালচার-এর নাম পরিবর্তন করে জুবিন গার্গের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তার একটি মূর্তি স্থাপন করা হবে এবং তার সংগীত জীবন ও সাফল্য নিয়ে একটি কফি টেবিল বই প্রকাশ করা হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ যুব উৎসবে নতুন বিভাগ ‘জুবিনের গান’ চালু করা হবে।

জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২৩ সেপ্টেম্বর গুয়াহাটির কামারকুচি এনসি গ্রামে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X