কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুল বালিশে শুয়েই খারাপ হচ্ছে আপনার ফুসফুস! জানুন কীভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনভর ক্লান্তি, ঘুম থেকে উঠে নাক বন্ধ থাকা, বারবার হাঁচি কিংবা দীর্ঘদিনের কাশি—এসব হলে বেশিভাগ মানুষ ভেবে নেন আবহাওয়ার প্রভাব, ঠান্ডা-সর্দি বা অ্যালার্জির সমস্যা। কিন্তু চিকিৎসকরা বলছেন, আসল দোষ অনেক সময় আপনার প্রতিরাতের সঙ্গী বালিশেরই!

তাদের ভাষ্য, পুরোনো বা অপরিষ্কার বালিশে জমে থাকা ধুলো, ছত্রাক ও অ্যালার্জেন নীরবে ক্ষতিগ্রস্ত করছে ফুসফুসকে। যাদের হাঁপানি বা সাইনাসের সমস্যা রয়েছে, তাদের জন্য বিষয়টি আরও ভয়াবহ হতে পারে।

চিকৎসকদের দাবি, দীর্ঘদিন এমন বালিশে ঘুমালে শ্বাসকষ্ট বাড়তে পারে, এমনকি হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস বা পালমোনারি ফাইব্রোসিসের মতো জটিল রোগও হতে পারে।

কীভাবে বালিশ ফুসফুসের ক্ষতি করে?

অপরিষ্কার বালিশে ধুলো-কণা, অ্যালার্জেন ও ফাঙ্গাস জন্ম নিতে পারে। এগুলো শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে হাঁপানি বা শ্বাসজনিত জটিলতার ঝুঁকি বাড়ায়। ফোম বালিশে ছাঁচের উপস্থিতি বিশেষভাবে হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিসের সঙ্গে যুক্ত। চিকিৎসা না হলে এটি পালমোনারি ফাইব্রোসিস এবং শ্বাসকষ্টজনিত ব্যর্থতায় রূপ নিতে পারে।

কখন বুঝবেন বালিশ বদলানো দরকার?

ঘুম থেকে উঠে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ চুলকানো, কাশি বা শ্বাসকষ্ট হলে সেটি হতে পারে বালিশ বদলানোর ইঙ্গিত। এছাড়া বালিশে দৃশ্যমান দাগ, দুর্গন্ধ, ঢিলে হয়ে যাওয়া বা তুলো দলা পাকিয়ে গেলে দ্রুত পরিবর্তন করা উচিত।

চিকিৎসকের পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে প্রতি ১-২ বছরে একবার বালিশ বদলানো ভালো। এতে অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান জমতে পারে না। তবে যাদের হাঁপানি, সাইনাস বা ফুসফুসের দীর্ঘস্থায়ী সমস্যা আছে, তাদের জন্য প্রতি ৩-৬ মাসে একবার বালিশ বদলানো জরুরি।

সূত্র : টাইস অব ইন্ডিয়াটিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X